লোকের কথাকে কানে না তোলার বুদ্ধি!
লোকে আমাদের আজ পর্যন্ত কী কী বলেছে সেটার হিসাব তো পুরো 'লোকে কী বলবে?'- বই জুড়ে আমরা পেয়েই গেছি। এবার অন্যরকম এক বাক্স তৈরির আইডিয়া দিতে চাই। এটা হলো আপনার পাওয়ারব্যাংক। পাওয়ারব্যাংক এর মতোই যখন আপনার নিজেকে রিচার্জ করার দরকার হবে তখনি এই পাওয়ারব্যাংক আপনাকে রিচার্জ করে দিবে। এটা তৈরী করাও খুব সহজ। একটা ওয়াদা করেন যে আইডিয়াটা পছন্দ হলে বইটা পড়া শেষ করেই আপনার নিজের পাওয়ারব্যাংকটা বানিয়ে ফেলবেন। আগের পৃষ্ঠায় বলা কথাগুলো প্রায়ই আমাদের শুনতে হয় আর সেটাতে আমাদের মুষড়ে পড়াই স্বাভাবিক। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো এই জীবনে আপনি কতবার এমন কিছু করে ফেলেছেন যেটা হয়তো নিজেই কল্পনা করতে পারেননি, কতবার আশেপাশের মানুষকে নিজের প্রাপ্তি দ্বারা চমকে দিয়েছেন, কতবার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করেছেন এবং অবাক করা কিছু করেছেন। এই অতীতগুলো একটা একটা করে ছোট কাগজে লিখে লিখে ভাঁজ করে একটি বাক্সে রেখে দেন আর যখন এ লোকের বলা কোথায় খারাপ অনুভব করবেন তখনি ওই বাক্স থেকে একটা একটা করে কাগজ তুলবেন আর পড়ে দেখবেন কেমন লাগে।
আর হ্যাঁ, ওই বাক্সের গায়ে অবশ্যই পাওয়ারব্যাংক লিখে রাখবেন আর দেখবেন আসলেই সেটা পাওয়ারব্যাংক এর মতোই কাজ করে।

Comments
Post a Comment