আমাকে পড়তে আসিস না আমি পদার্থ, রসায়ন এমনকি উচ্চতর গণিতের চাইতে কঠিন বিষয়। ভুল করে আমাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের- ব্যোমকেশ বক্সী মনে করে পড়ার আগ্রহ মনে জন্মাস না। আমি এতো সহজ কোন বই না।

আমি পুতুলের মতো নাচতে পারি আবার নাচাতে ও পারি। ভুল করে সঠিক মানুষকে ভুলের বোঝা চাপাতে যাস না। আমি ভুলের উর্ধে না, কিন্তু ভুল সব সময় আমার প্রিয়জন। আমাকে ভুল ভেবে নিজেকে সঠিক ভেবে গাছের উপর উঠতে যাস না আমি কিন্তু গাছের গোড়া কেটে দিতে পারি।

আমাকে বোঝার জন্য এখন থেকে অংক করতে শেখ... ভুলে যাস না ৩ আর ৩ ছয় হবে এমনটা কিন্তু না। কখনো কখনো ৩ আর ৩ নয় ও হয়। অদ্ভুত এই জগতে একটু অদ্ভুত না হলে জীবনটা অদেখায়  থেকে যায়...☺️

Comments

Popular posts from this blog