একটা অসমাপ্ত প্রেমের উপন্যাস...🌷
তোমাকে দেখে আমার এই একুশ বছরের জং ধরা বুকে কবিতার জন্ম হয়,
কেমন একটা প্রেম প্রেম ভাব।
আমি জানি লোকে পাগলামি বলবে,
বলবে ছেলেটার চরিত্রের দোষ।
কিন্তু কি করি মনের উপর জোর করার ক্ষমতা নেই,
আর তাই তোমাকে দেখলেই এক বুক কবিতার জন্ম হয় অকারনে।
তোমাকে দেখলেই আমার মাথার ভিতরে তুমি তুমি চিন্তা,
ঘুমের ঘোরে তোমার শরীরের বাঁক...
হৃদয়ের মাঠে ছুটে চলা এলোমেলো আমি,
আর তুমি শাড়ির ভাঁজে প্রেম লুকিয়ে রাখা প্রিয় নারী চরিত্র।
তোমাকে দেখলেই তাই মনকেমন মনকেমন,
তোমাকে দেখলেই সবকিছু ভুলে যাওয়া,
আবার কখনও তোমার জন্যই স্ফীত পেট লুকিয়ে রাখার অদম্য প্রয়াস।
তুমি সামনে এলে সবজান্তা আমি কেমন বোবা বনে যাই,
কথা গুলো আটকে যায় ঠোঁটের দেওয়াল ঘেষে।
মনে হয় উপলব্ধির পরতে পরতে অসংখ্য ফড়িং শব্দ করে উড়ে যায়,
আমি হাতড়ে বেড়াই তোমার চকচকে হাত।
ধরতে পারিনা তবু ধরার ইচ্ছে বুকে রেখে বাথরুমে গাই বেসুরো রবীন্দ্রসঙ্গীত,
সুর ঠিক নেই,
কথা ঠিক নেই,
তাল ঠিক নেই তবু বুকের সেতারে প্রেমের আঠা চিপকে লেগে থাকে।
কলেজ যাবার পথে তুমি যখন আমাকে একবার তাকিয়ে দেখো
উফফফ মনে হয় এই বোধহয় পড়ে যাবো।
পৃথিবীটা হটাৎ করে হারিয়ে ফেলে মাধ্যাকর্ষণ...
আর আমি গ্যাস বেলুনের মত ভাসতে থাকি হাওয়ায়।
তুমি চোখে কাজল দাও,
চোখে কাজল দিলে তোমাকে মারাত্বক ধারালো মনে হয়,
মনে হয় এই বুঝি তুমি আমার হৃদয়টাকে দুভাগ করে দেবে।
শাড়ির আঁচল জড়িয়ে নিয়ে ছাতার আড়ালে তুমি যখন ডিঙিয়ে যাও বৃষ্টি ভেজা পথ,
সত্যি বলছি দিব্যি কেটে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তোমায়...
তোমাকে নিয়ে কত কিছুই তো ভাবি
তোমাকে নিয়ে ভাববার বাহানা খুঁজি কত,
তোমায় দেখার জন্য দাঁড়িয়ে থাকি চায়ের দোকানে,
আমি জানি হয়তো কোনদিন পাওয়া হবেনা তোমায়।
তবু মনের উপর জোর নেই,
আর তাই সস্তা সিরিয়ালের নাটুকে প্রেমের দৃশ্যেও তোমার মুখের আদল খুঁজি।
যদিও জানি এই সব শুনে লোকে বলবে
না না শুধু লোকে নয় তুমিও বলবে যতসব পাগলামি।
আর আমি বলবো বড্ড ভালবাসি,
সেই সঙ্গে তোমাকে নিয়ে লিখে ফেলবো আর একটা অসমাপ্ত প্রেমের উপন্যাস...
শারুখ আহমেদ...✍️

Comments
Post a Comment