রাত্রির ভাবনারা...😞
✍️ শারুখ আহমেদ

সারাদিন  কর্ম ব্যাস্ততা শেষে
শত চিন্তা মাথায় ভর করে এসে ঘুমাতে যাই যখন
জানিনা কেন রোজ মনে হয় এমন-
রাতের বারোঘন্টা কেটে যাচ্ছে আসবে নতুন ভোর।
পাখিরা ঘুম ভাঙ্গাবে ডেকে উঠবে পাড়া গায়ের পালিত মোরগ।
প্রতিরাতে চিন্তা করে দিন মুজুর রাত পোহালেই যোগাতে হবে ছেলেমেয়েদের খাদ্য।
হয়তো চিন্তা করে বড় ভাই রাত পোহালে ছোট ভাইয়ের পরিক্ষার ফিস দিতে হবে তাও লাস্ট ডেট। 
একজন বাবা চিন্তা করে আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারবোতো?
একটা রুটি ভাগ করে নিজে না খেয়ে ঘুমিয়ে থাকে কোন হত দরিদ্র মা, কেও দেখে না দুচোখের নিচে কত জল আছে জমা। 
আবার কারো রাত কাটে আনন্দে।
কোন নবীন প্রেমিক স্বপ্ন দেখে
ঘুমিয়েছে সে তার প্রেয়সীর কোলে মাথা রেখে।
কারো রাত মোবাইলের কিপেইড টিপতে টিপতে চলে যায়।
কেউ আত্ম হত্যা করে যখন জীবনের কাছে ধোকা খায়।
ঋণ গ্রহীতা চিন্তা করে যদি পাওনাধার ছুটে আসে খুললে দার।
কবিরা জেগে থাকে শব্দের খোজে যখন নগরীর সব প্রাণী দু চোখ বোঝে।
একটা রাত নিয়ে আসে অসংখ্য ভাবনা শুধু নয় অন্ধকার।

Comments

Popular posts from this blog