আমার সত্যি একটা 'দেশ' চাই, যেখানে বসে থাকবার জন্য একটা সুন্দর নদী থাকবে, মসজিদ আর মন্দিরগুলো অবস্থান করবে এক ছাদের তলায়। যেখানে কোরান পড়লেই, গীতা, বাইবেল পড়া হয়ে যাবে। যেখানে চুমুর শব্দ- আজান কিংবা মন্ত্রপাঠের মতো..😊 আমার সত্যি এমনই একটা দেশ চাই, যেখানে 'দেশ' বলে কোনো শব্দ থাকবে না।...🤔
আমি খুবই সাধারণ। কোনো ভালো কিছু আমার মধ্যে আছে নাকি আমি জানিনা। একা থাকতে পছন্দ করি। একটু বেশিই একা থাকতে ভালোবাসি। খুব ছোট্ট পৃথিবী আমার, খুব কম কাছের মানুষ। খুব কম মানুষের সাথেই কথা বলি। আমি শুধু তাদের সাথেই কথা বলি যাদের সাথে আমার বলতে ইচ্ছে হয়। আর তাদের সাথে অনেক বেশি কথা বলি। তো প্লিজ কথা না বলতে চাইলে কেও বার বার বিরক্ত করবেন না। এইটুকুই। টিং টিং টিটিং। 🙂
Comments
Post a Comment