রাত আমার কাছে বড্ড প্রিয় একটি সময়।
রাতের নিজস্ব কোন রঙ না থাকলেও এসময় চারপাশে কালো অন্ধকার এ ঢেকে যায়, ফলে রাতের রঙ কালোই বলা যায়।

মজার ব্যাপার হচ্ছে যানি না এই কালো রঙটাও আমার ভীষন পছন্দের।

পৃথিবীতে এত রঙ থাকতে এই মৃত রঙ টাকেই কেনো ভালোলাগে আমার?

সেদিন রাতে হঠাৎ খুব ইচ্ছে হলো তেমাকে নিয়ে কল্পনার রাজ্য ঘুরে আসতে...
কি অদ্ভুত ! সেখানেও তুমি কালো শাড়ি পরে এসেছ...😃
আচ্ছা আমি কি তোমায় কখনো বলেছি -
যে কালো রঙ টা আমার খুব প্রিয়?
কোই আমার তো মনে পরছে না...🤔
তবে কি আমার মতো তোমারো এই রঙ টাই ভালোলাগে?
বেশ হতো যদি সেটাই হতো..
সময় করে একদিন তোমার কাছ থেকে তা জেনে নেব ভেবে রেখেছি।

শোনো, কখনো যদি হুট করে আবদার করে বসি যে তোমাকে কালো শাড়ি, হাত ভর্তি কালো রেশমি চুড়ি, কপালে কালো টিপ আর খোলা চুলে খুব দেখতে ইচ্ছে হচ্ছে..
তবে কি তুমি ভ্রু কুঁচকে এড়িয়ে যাবে ? নাকি ঠোঁটের কোনে হাঁসি দিয়ে বলবে যে আচ্ছা ঠিক আছে..

ভালোবাসার চাওয়া গুলো হতে পারে অতি ক্ষুদ্রতম, তবে এই সামান্যতম পাওয়া টাই হতে পারে প্রাপ্তির খাতায় অনেক বড় ☺

Comments

Popular posts from this blog